রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

স্ত্রী শিশির ও প্রথম কন্যা আলাইনরা সাথে সাকিব আল হাসান ● ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক : মাসের প্রথম সপ্তাহে ফেসবুক পেজে কন্যা আলাইনা হাসান অব্রির একটি ছবি পোষ্ট করেছিলেন সাকিব আল হাসান। আলাইনার হাতে ছোট্ট শিশুর জামা। তাতে লেখা ‘ওয়েলকাম হোম’। চোখ বন্ধ করে আলাইনা প্রকাশ করছে উচ্ছ্বাস। শিরোনামে লেখা ‘বিগ সিস্টারহুড’। সেই আগমনী বার্তার সুখবরটি এলো অবশেষে। দ্বিতীয় কন্যার বাবা হয়েছেন সাকিব।

শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হয়েছেন টাইগারদের বিশ্বসেরা ক্রিকেটার।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল সাকিবকে। সেখানে দুই সপ্তাহ কাটিয়ে উইসকনসিনের ম্যাডিসন শহরে নিজের পরিবারের কাছে ফিরে আগমনী সুসংবাদটি দিয়েছিলেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এ তারকা। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com