রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে “লাল বাহাদুর” এর মোড়ক উন্মোচন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাল তীর সীড লিমিটেড এর হাইব্রিড টমেটো “লাল বাহাদুর” এর মোড়ক উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ হাইব্রিড টেমেটোর জাত উদ্ভাবন করেছে বেসরকারি প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেড। বীজটি এ সপ্তাহেই বাজারে ছাড়তে চায় তারা। উদ্ভাবক প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে এই হাইব্রিড টমেটো বীজের নাম দেয়া হয়েছে ‘লাল বাহাদুর’ ৷

শনিবার ২মে বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে নতুন হাইব্রিড জাতের টমেটোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলাউদ্দিন, শিপন মিয়া, এসএপিপিও রকেন্দ্র শর্মা, কমলগঞ্জের কৃষক মোসলেম উদ্দিন ও লালতীর সীডের বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী ও রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো: গোলাম আযম । এ সময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জের ডিলার আব্দুল মজিদ খান, শ্রীমঙ্গলের ডিলার নাজমুল হাসান নুহেল প্রমুখ ৷

বিভাগীয় ম্যানেজার বলেন, ১০ বছর গবেষণা করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন কৃষকের মাধ্যমে পরীক্ষামূলক চাষাবাদ শেষে এর সফলতা পাওয়া গেছে। এর বৈশিষ্ট্য এটি বপনকাল এপ্রিল থেকে জুলাই, ফসল আসে ৬০ থেকে ৬৫ দিনে, প্রতি ফলের ওজন ১২০-১৪০ গ্রাম, ফলের আকার লম্বাটে গোলাকার, ফলের রং আকর্ষনীয় লাল। প্রতিগাছে উৎপাদন সাড়ে ৬ কেজি থেকে ৮ কেজি। কোন কোন ক্ষেত্রে ১০ কেজির উপরে ফলন পাওয়া যায়। এর একর প্রতি ফলন ১৮ থেকে ২২ টন। এটি গ্রাফটিং ও বীজ রোপন পদ্ধতি দুই ভাবেই হয়, এটি গ্রীষ্মকালীন ফসল ৷ এ সময় দু’জন প্রান্তিক কৃষকের মাঝে চারা বিতরণ করেন অতিথিরা ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com