সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই

তরফ নিউজ ডেস্ক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) রাত আটটার পর রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রাত ৮টা ২৫ মিনিটে তার ইন্তেকাল হয়।’

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুরো প্রতিবেদন আমরা পাইনি। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিক ও আমাদের মুরুব্বিকে হারালাম। তার জানাজা ও দাফনের বিষয়টি আমরা পরে জানাবো।’

উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com