শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

তরফ নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার মুরাদপুর শাহপরান বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাখরখোলা গ্রামের হারিস উদ্দিনের ছেলে। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গিয়াস ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জাফলং থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৯২৬৬) শাহপরান বাইপাস সড়কে এসে গিয়াসের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে শাহপরান (র.) থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে চালিয়ে আসা ট্রাকের ধাক্কায় গিয়াস প্রাণ হারান। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও মোগলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com