রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনায় বিপন্ন মানুষের পাশে শারজাহ আওয়ামী লীগ

হাজী আব্দুল বাছিত, আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে মহামারি করোনা দুর্যোগ মুহুর্তে বাংলাদেশের সূর্য সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, করোনাভাইরাসের বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাত শারজাহ প্রশাসনের লকডাউন ও সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া,পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল।

করোনা প্রতিরোধে ১১০ জন বিপদগ্রস্ত মানুষ এর মাঝে ভালোবাসার উপহার সামগ্রী তুলে দেন তিনি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত (১৭ মে ) সংযুক্ত আরব আমিরাত দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলামের উপস্থিতিতে ভালোবাসার উপহার বিতরণ করা হয়।

দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম এর বক্তব্যে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মীদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। রমজান শুরুর আগে থেকেই আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া মানুষ দের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া আমিরাতের বিভিন্ন শহরের কর্মীদের মাধ্যমে ভালোবাসার উপহার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও আমরা সেহেরী ও ইফতার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

ভালোবাসার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল হক, প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল সহ আরও অনেকেই।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, পেয়াজ, আলু, তৈল, চিনি, লবন, লাচ্চা সেমাই ও ১ পিচ মাস্ক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com