রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত

লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: একটি গাছ, একটি প্রাণ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই স্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার (৫জুন) লাকসাম ভিক্টোরি অফ হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়পুর-চেঙ্গাচাল সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, সদস্য রায়হান আহমেদ, জাহিদ হোসেন, শান্ত হোসেন, হৃদয়, রনি, তানভীর হোসেন, মিলন মাহমুদ, রাকিব হোসেন, নাজমুল হোসেন, জাহিদ হোসেন, রিয়াদ হোসেন, রকিবুল, আরমান হোসেন, রায়হান হোসেন প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সবাই যেন বৃক্ষরোপণে উৎসাহিত হয় সে জন্যই আমাদের আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রম। আমরা আশা করি সবাই এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণে এগিয়ে এসে পরিবেশ রক্ষায় সচেতন হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com