বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক

মাত্র ৩৬ বছর বয়সে ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :- প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তানজিল চৌধুরী। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা ১ জুন অনুষ্ঠিত ৫০০তম সভায় তাকে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তিনি আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। ৬ জুন প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তানজিল চৌধুরী (৩৬) বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা ৪২ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া তিনি প্রাইম ব্যাংকের রেমিটেন্স অঙ্গপ্রতিষ্ঠান প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। বর্তমানে তিনি বিসিবি’র বয়ঃভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির ইন্টেরিম চেয়ারম্যান।

তানজিল চৌধুরী অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে বিএ (অনার্স) সম্পন্ন করেন। তিনি কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজম জে চৌধুরীর বড় পুত্র। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com