সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জ আ’লীগের সভাপতিকে অব্যাহতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ জুলাই দৃশ্যমান দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান পদ থেকে ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জল্পনা, কল্পনা আর নাটকীয়তা শেষে চেয়ারম্যান মুকুলকে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিলো উপজেলা আওয়ামী লীগ।

এ খবর নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বুধবার (১৫ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন। রেজুলেশনভিত্তিক সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও অভিযোগসূত্রে প্রকাশ, দুর্নীতির দৃশ্যমান অভিযোগে চেয়ারম্যান পদ থেকে গত ৭ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিগত চার বছর ধরে ২২৯ জন লোকের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) আত্মসাৎ করেন তিনি। উচ্চপর্যায়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com