শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

৯ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু

তরফ নিউজ ডেস্ক : আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর এই ভর্তি কার্যক্রম চলবে।

আজ রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, ‘এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’

সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। করোনার প্রাদুর্ভাবের কারনে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিলো না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করলো শিক্ষা মন্ত্রনালয়।

জানা যায়, প্রতি বছর ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিক ভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কলেজে ভর্তি প্রক্রিয়াই শুরু করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com