রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৪১, শনাক্ত ২৭৪৭

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু্ হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জনে।

আর নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৭ জন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে দুই হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, এ পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে মোট করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। শনাক্তের বিবেচনায় সুস্থ হওয়ার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ।

মোট মৃতের মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার ৯৮৭ জন আর নারীর সংখ্যা ৭৯৪ জন। অর্থাৎ পুরুষ করোনা রোগীদের মধ্যে মৃত্যুর হার ৭৯ শতাংশ। আর নারীদের মধ্যে তা ২১ শতাংশ।

এদিকে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যুর হার ষাটোর্ধ্বদের মধ্যে। ষাটের বেশি বয়স এমন এক হাজার ৮১৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যা মোট মৃত্যুর ৪৮ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মারা যায় ১৮ মার্চ। সারা বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৫৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৭১ হাজার ৬৩৫ জন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com