রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আমেরিকাকে শক্তি দেখাতে চীনের নৌ-মহড়া

তরফ আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সঙ্গে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখন নতুন করে উত্তর-পূর্ব ও পূর্ব উপকূলে নৌ-মহড়া শুরু করেছে চীন। দেশটির এ মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই মনে করা হচ্ছে।

চীনের সমুদ্র নিরাপত্তা প্রশাসন জানায়, সোমবার (০৭ সেপ্টেম্বর) নৌবাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় বহাই সুমদ্রের সিনহুয়াংদো বন্দরের কাছে প্রথম দফা নৌ-মহড়া শুরু করে। পীত সাগরের দক্ষিণাংশে মঙ্গল ও বুধবার দ্বিতীয় দফা মহড়া চলবে। এ মহড়ায় তাজা গুলির ব্যবহার করা হবে। এজন্য ওই এলাকায় সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বেইজিং চার স্তরের আলাদা সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে যা বহাই সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর ও পীত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া, যে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চরম দ্বন্দ্ব সেখানেও জুলাই মাসের শেষ দিকে মহড়া চলেছে। এরপর থেকে এ পর্যন্ত পূর্ব ও দক্ষিণ চীন সাগরে অন্তত ১০ রাউন্ড মহড়া চালিয়েছে বেইজিং।

তবে চীনের একজন সামরিক পর্যবেক্ষক এসব মহড়াকে ‘রুটিন মহড়া’ বলে মন্তব্য করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com