রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রবাসীদের সৌদি ফেরাতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমানের বিশেষ ফ্লাইট

তরফ নিউজ ডেস্ক : ছুটিতে দেশে এসে করোনা মহামারীর কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিশেষ ফ্লাইট দুটির মধ্যে একটি আগামী ২৬ সেপ্টেম্বর জেদ্দার উদ্দেশে এবং ২৭ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। তবে এই দুটি ফ্লাইটে শুধু যাদের রিটার্ন টিকিট কেটে রাখা ছিল তারাই যেতে পারবেন।

বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বিমানের এমডি বলেন, ১৬ এবং ১৭ মার্চ জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারীদের জন্য বিশেষ ফ্লাইট দুটি পরিচালনা করা হবে। এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমানের সেলস অফিসে আগামী ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মোকাব্বির হোসেন।

এ ছাড়া দেশে আটকেপড়া বাকি প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখন অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ জানান তিনি।তবে যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

বিমানের এমডি বলেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি পৌঁছতে হবে। এজন্য সব যাত্রীকে ঢাকা থেকে করোনা পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com