বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

জনপ্রতিনিধির বাড়ি থেকে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা :  বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৮ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চেয়ারম্যানের নিজস্ব বাসভবন কুতুবখানীর বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তার বৈঠকখানা থেকে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেন যৌথ বাহিনী।

এ বিষয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দেশীয় অস্ত্র উদ্ধার করার জন্য ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিনের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫০টি টেঁটা ফিকল ও লাঠিসোটা উদ্ধার করে যৌথবাহিনী।

নাশকতা এড়াতে আরও বিভিন্ন স্থানে যৌথবাহিনী বিশেষ অভিযান চলবে বলেও জানান তিনি।

দেশীয় অস্ত্র উদ্ধার বিষয়টি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com