বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চাপে নেতৃত্ব ছাড়লেন কার্তিক, কেকেআরের নতুন অধিনায়ক মরগান

তরফ স্পোর্টস ডেস্ক : নেতৃত্বের চাপ প্রভাব ফেলেছে দীনেশ কার্তিকের ব্যাটিংয়ে। আইপিএলের চলতি আসরে ৭ ম্যাচে কার্তিকের ত্রিশোর্ধ্ব ইনিংস মাত্র দুটি। সবকিছু ভেবে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব ছেড়ে দিলেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার জায়গা নিতে যাচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেই নেতৃত্বে অভিষেক হবে মরগানের। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা।

২০১৮’র মার্চে কেকেআরের অধিনায়ক নির্বাচিত হন কার্তিক। তার নেতৃত্ব সে বছর প্লে-অফে জায়গা পেলেও গত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় কলকাতা।

কার্তিকের অধিনায়কত্বে আইপিএলের চলতি আসরে ৭ ম্যাচে ৪টিতে জিতেছে কেকেআর। তবে ব্যাট হাতে সাত ইনিংসে মোটে ১০৮ রান করেছেন কার্তিক। সর্বোচ্চ ইনিংস ৫৮। অথচ ২০১৮ আইপিএলে ৪৯.৮ গড়ে ৪৯৮ রান করেছিলেন তিনি।

কলকাতার সিইও ভেঙ্কি মাইসর বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে আমাদের ডিকের (দীনেশ কার্তিক) মতো লিডার আছেন। সে সব সময় দলের কথা আগে চিন্তা করে। এমন সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসের প্রয়োজন। আমরা এউইন মরগানকে পেয়েও সৌভাগ্যবান। ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। যিনি ভাইস-ক্যাপটেনের দায়িত্ব পালন করছিলেন। দলকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি। গত আড়াই বছরে দলে অবদানের জন্য আমরা ডিকেকে ধন্যবাদ জানাতে চাই। আর আশা করি এউইন দলকে ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com