রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ট্রাম্পে অপছন্দ রিপাবলিকান নেতৃত্ব ভোট দিবেন বাইডেনকে!

তরফ নিউজ ডেস্ক : রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী নেতা এবার দলের বাইরে গিয়ে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্প দলীয় প্রার্থী হিসেবে তাদের পছন্দ নয়। এদের মধ্যে যেমন আছেন রিপাবলিকান টিকেটে নির্বাচন করা প্রেসিডেন্ট পদপ্রার্থী, তেমন রয়েছেন রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারপারসন ও বর্তমান গভর্নর। যা খুবই বিরল ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য তো বটেই, রিপাবলিকান পার্টির ক্ষেত্রেও তা দুঃস্বপ্নের কারণ। প্রভাবশালী সিনেটর মিট রমনি। তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে ২০১২ সালে বারাক  ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচনে হেরে যান। বর্তমানে তিনি ইউটাহ অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে রমনির মতপার্থক্য রয়েছে। তৈরী হয়েছে এক অনতিক্রম্য দুরত্ব। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে লুজার বলে আখ্যা দিয়েছেন বিভিন্ন সময়। এবার তিনি ট্রাম্পকে ভোট দিবেন না বলে ঘোষণা দিয়েছেন। ম্যাসাচুসেটস রাজ্যের বর্তমান গভর্নর রিপাবলিকান চার্লি বেকার। পেন্ডামিকের পর থেকে তিনিও ট্রাম্পের নানা কর্মকান্ড ও একঘেয়ে আচরণে বিরক্ত। তার ভোট ট্রাম্প পাচ্ছেন না বলে জানিয়েছেন বেকার। রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির সাবেক প্রধান মাইকেল স্টিল। তিনি এবিসি নিউজ নেটওয়ার্কে একটি উপ-সম্পাদকীয় লিখেছেন এ বিষয়ে। তিনি নিজ পার্টিকে মূল চেতনা থেকে সরে এসে এক ব্যক্তির নিকট জিম্মি হয়ে পড়েছে বলে অভিযুক্ত করে বাইডেনকে সমর্থন জানিয়েছেন।

পেনসেলভেনিয়া সাবেক গভর্নর ও জর্জ বুশের প্রসাশনের প্রথম হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি টম রিজ ডেমোক্রেট জো বাইডেনকে নির্বাচত করার আহবান জানিয়েছেন। জর্জ বুশের পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চীফ অব ষ্টাফের চেয়ারম্যান জেনারেল কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের স্বার্থেই বাইডেনকে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত এমনটাই মনে করছেন। এর বাইরে আরো অনেক উল্লেখযোগ্য রিপাবলিকান নেতা ট্রাম্পের বদলে বাইডেন তাদের পছন্দের এবং তাকেই ভোট দিবেন বলে ঘোষণা দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com