রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মার্কিন নির্বাচন: সময় লাগবে সম্পূর্ণ ফলাফলে, বাইডেন বিজয়ের পথে

তরফ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত। এখন ঘোষণা কেবল সময়ের ব্যাপার মাত্র। মিশিগান, উইসকনসিন, আরিজোনা, নেভাদা ও পেনসিলভানিয়ায় ভোট গণনার সাথে সাথে দ্রুত কমে আসছে ভোটের ব্যবধান। বাইডেনের ভোট  ক্রমেই বেড়ে চলেছে। ধৈর্যের পরীক্ষা চলেছে উভয় শিবিরের। বাইডেন তার সমর্থকদের বিজয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে ধৈর্যের সাথে ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন। ডাকযোগের ভোটে বাইডেন বহুলাংশে এগিয়ে রয়েছেন

এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। ফলাফলের জন্য অপেক্ষমান রাজ্যের ইলেক্টোরাল ভোটের সংখ্যা মোট ৬৩টি।

বর্তমান ইলেক্টোরাল ভোটে বাইডেন ২২৫, ট্রাম্প ২১৩।

অন্যদিকে অধৈর্য হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প । তিনি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উত্থাপন করেছেন। তিনি ইতিমধ্যে আইনী লড়াইয়ের হুমকি দিয়েছেন। ব্যাটলগ্রাউন্ড রাজ্যে যে সব ভোট গণনা চলছে সবই ডাকযোগে আসা এবসেন্টি ব্যালট। মিশিগানের সবচেয়ে বড় কাউন্টি ওয়েইন। এই কাউন্টিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বসবাস। এটি ডেমোক্রেটদের ঘাঁটি বলে পরিচিত। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ১শ ১৫ টি। এরমধ্যে মাত্র ৬শ ৫৯ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।  জনসংখার দিক দিয়ে বড় শহর ডেট্রয়েট, গ্রেন্ডস রেপিডস, ওয়ারেন, ষ্টারলিং হাইটসের এবসেন্টি ভোট গণনা চলছে। কেন্ট কাউন্টির ভোট গণনা শেষ হয়নি। কাউন্টি ক্লার্ক ক্যাথি বারেট জানান, এসব ভোট গণনা করতে সময়ের প্রয়োজন। মিশিগান সেক্রেটারি অব ষ্টেট জসেলিন বেনসন সিএনএনকে জানান, দিনের শেষে ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা পেনসিলভানিয়ার। এই রাজ্যের এখনও গণনার বাইরে থাকা ভোট বাইডেনের বাক্সে পড়বে নিঃসন্দেহে। পেনসিলভানিয়ায় প্রায়  ২৫ ভাগ ভোটের ফলাফল বাকি আছে। উল্লেখ্য, পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে ২০১৬তে ট্রাম্প তিনটি রাজ্য মিলিয়ে মাত্র ৭৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর বহু বেশি ভোট এখনও গণনার অপেক্ষায়। সম্পূর্ণ ফলাফল পেতে হয়তো বা দু-একদিন সময় লাগতে পারে।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com