শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ভোটে কারচুপির অভিযোগ মার্কিন অ্যাটর্নি জেনারেলের তদন্তের নির্দেশ

তরফ আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনের পর থেকেই দাবি করে যাচ্ছেন, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং নির্বাচনে আসলে তিনিই জয়ী হয়েছেন। এবার এই দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনজীবিদের তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তবে তিনি যখন এই নির্দেশ দিয়েছেন তখনো সরকারিভাবে ভোট গণনা শেষ হয়নি। খবর ডয়েচে ভেলের।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাটর্নিকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন উইলিয়াম বার। এতে তিনি বলেন, আমাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই আমি নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণার আগেই ভোটসংক্রান্ত অস্বাভাবিকতার তদন্ত করবার এক্তিয়ার আপনাদের দিচ্ছি। যদি এমন কোনো গুরুতর অস্বাভাবিকতার অভিযোগ এসে থাকে, যা কোনো রাজ্যে নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে বলে আপনাদের ধারণা, সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা করা যেতে পারে।

তিনি আরো লিখেছেন, গুরুতর অভিযোগকে সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে। আন্দাজ ও নিছক ধারণার ওপর ভিত্তি করে ওঠা অভিযোগ কখনোই কেন্দ্রীয় তদন্তে জায়গা পাবে না।

এদিকে অ্যাটর্নি জেনারেলের চিঠি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিচার বিভাগের নির্বাচনি অপরাধ দপ্তরের প্রধান রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। এক ইমেইল বার্তায় তিনি জানিয়েছেন, আফসোস নিয়ে এ পদ থেকে সরে দাড়ালাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com