বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চুনারুঘাটের গুইবিল সীমান্তে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পশ্চিম হাফটার হাওর নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও মোটরবাইক সহ সাব্বির আহমেদ (২০) নামের একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, ২০ নভেম্বর বেলা ২ টার সময় সীমান্তবর্তী এলাকা হাফটার হাওর সীমান্ত মেইন পিলার ১৯৬৯/৬ এস হতে তিন কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালান বিজিবি ৫৫ ব্যাটালিয়ন গুইবিল বিওপির নায়েক মোহাম্মদ বাবলুর রশিদ এর নেতৃত্বে একদল বিজিবি।

এ সময় গাজা বহনকালে মোটর সাইকেলসহ উপজেলার দেওরগাছ গ্রামের মৃত রজব আলী মেম্বারের পুত্র সাব্বির আহমেদকে হাতেনাতে আটক করেন।

আটককৃত গাজা মোটরসাইকেলের সিজার মূল্য এক লক্ষ সাত হাজার টাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখিত ঘটনার আইনি প্রক্রিয়া চলছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com