বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

তরফ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ধর্মীয় বক্তা শায়েখ মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ১৫মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৫ই নভেম্বর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিলো। গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com