রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

আবারও হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

তরফ স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা তরতাজা থাকতেই আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা শুরুতে এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের মাঠে ড্র করেছে ১-১ গোলে।

নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মারিয়ানো। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভিয়ারিয়াল।

৭৫তম মিনিটে পেনাল্টি পায় উনাই এমেরির দল। এর পরের মিনিটে জেরার্ড মোরেনোর স্পট-কিক থেকে গোল শোধ করে তারা।

এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তাদের চেয়ে এক ম্যাচে কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com