রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নতুন বছরের মার্চে আবাসিকে নতুন গ্যাস সংযোগ

তরফ নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু ব্যাখা চেয়েছে। এসব ব্যাখার উত্তর দেওয়ার পরপরই আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

নতুন বছরের জানুয়ারিতে দরপত্র আহ্বান করার পর মার্চে-ই আবাসিকে নতুন গ্যাস সংযোগ পাবেন গ্রাহকরা।

আবাসিকে বা বাসা-বাড়ির গ্যাস সংযোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের প্রকৌশলী মো. সারওয়ার হোসেন বাংলানিউজকে এসব কথা বলেন।

প্রায় ১০ বছর ধরে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ২০১৯ সালের ১৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত কমিটি শহরাঞ্চলে গ্যাসের নতুন আবাসিক সংযোগ চালু করার সুপারিশ করে। বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইনের মাধ্যমে আবাসিকে সরবরাহ করার কথা বলে এই কমিটি।

কিন্তু গত দেড় বছরেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রকৌশলী মো. সারওয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নতুন গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। তারা নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলেছেন। তবে এর আগে কিছু বিষয়ের উপর ব্যাখা চেয়েছেন। আমরা কয়েকদিনের মধ্যে এসব ব্যাখার উত্তর দিয়ে দেবো।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নতুন গ্যাস দেওয়ার প্রক্রিয়ার অনুমোদন পেতে পারি। তারপর জানুয়ারিতে দরপত্র আহ্বান করবো। দরপত্রের কাজ শেষ হলে মার্চের দিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে।

কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে পুরনো ২৫ হাজার আবেদনকারী রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আরও ৫০ হাজার যুক্ত হবে। সবমিলিয়ে ৭৫ হাজারেরও বেশি নতুন গ্যাস সংযোগ দেওয়া হতে পারে। বর্তমানে চট্টগ্রামে প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহক রয়েছে।

২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করা হয়। এরপর ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিকেও নতুন গ্যাস-সংযোগ বন্ধ করা হয়। ২০১৩ সালের ৭ মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু হলেও কিছুদিন পরই তা আবার বন্ধ করে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com