বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

রোববার রাত দেড়টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন।

নিহতরা হলেন, আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) ও ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। তাদের বাড়িই গোপালগঞ্জে।

তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, এক টোবাকো কোম্পানির চারটি কাভার্ডভ্যান এবং একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা এক গাড়ির সাথে মাইক্রোবাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ওই দুইজন নিহত এবং তিনজন আহত হন।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com