রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বিএনপির এম. আনোয়ার উল আজিম তাহার প্রাপ্ত ভোট ১১ হাজার ৩০৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সেলিম মাহমুদ প্রাপ্ত ভোট ৪ হাজার ৪৯৯, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক প্রাপ্ত ভোট ৩ হাজার ১২১, জাকের পার্টির প্রার্থী এডভোকেট টিপু সুলতান প্রাপ্ত ভোট ২ হাজার ১৬১, স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম আলমগীর প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬ এবং মুসলিম লীগের মুহাম্মদ আবদুল আউয়াল প্রাপ্ত ভোট ৫৮৩।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মো. তাজুল ইসলাম ২ লাখ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আসনে বাতিল ভোটসহ মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৩৯১।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ অংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com