মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আগুনে ফর্মে বেনজেমা, জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ

তরফ স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের শুরুটা জিনেদিন জিদানের জন্য ছিল ভয়ানক চাপের। দলের একের পর এক বাজে পারফরম্যান্সের জেরে এমনকি চাকরি খোয়ানোর শঙ্কাও ভর করেছিল রিয়াল মাদ্রিদ কোচের ওপর।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়কে পেছনে ফেলে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। সবমিলিয়ে জিতেছে টানা পাঁচ ম্যাচে। সর্বশেষ এইবারকে হারিয়েছে জিদানের দল। দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন টানা দুই মৌসুম ধরেই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা।

রোববার (২০ ডিসেম্বর) দিনগত রাতে এইবারকে ৩-১ গোল হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল। শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টও। তবে দিয়েগো সিমিওনের দল গোল ব্যবধানে এগিয়ে আছে। এমনকি ম্যাচও খেলেছে কম। অন্যদিকে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপার অন্যতম দাবিদার বার্সেলোনা।

এইবারের মাঠে রিয়ালের জয়ের মূল নায়ক বেনজেমা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা প্রথমার্ধে অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকারই দলকে প্রথম এগিয়ে যাওয়ার পথ করে দেন। পরে লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেসের গোলেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিকে গার্সিয়ার দুর্দান্ত প্রচেষ্টা এইবারকে প্রাণ ফিরিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তার আরও এক গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ঘরের মাঠে এইবারও কম যায়নি। কিন্তু বেশকিছু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় তাদের অন্তত ড্র করার স্বপ্ন পূর্ণ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভাসকেসকে দিয়ে গোল করিয়ে এইবারের সব প্রচেষ্টায় জল ঢেলে দেন বেনজেমা।

বেনজেমা ম্যাজিকেই প্রথমার্ধের মাত্র ১২ মিনিটের মধ্যে স্কোর লাইন ২-০ করে ফেলে রিয়াল। খেলার মাত্র ষষ্ঠ মিনিটে রদ্রিগোর স্কুপ পাস ধরে প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে সহজেই নিশানা ভেদ করেন। সর্বশেষ পাঁচ ম্যাচে এটা তার পঞ্চম গোল।  এরপর ১৩তম মিনিটে এইবারের বক্সে কেভিন রদ্রিগেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে মদ্রিচের কাছে কাটব্যাক করেন তিনি। ক্রোয়েট মিডফিল্ডার দারুণ সুযোগ হেলায় নষ্ট করেননি।

প্রথমার্ধে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন বেনজেমা। কিন্তু তার প্রচেষ্টা বিফল হওয়ার কিছুক্ষণ পরেই একটা গোল শোধ করে দেয় এইবার। ২৫ গজ দূর থেকে গার্সিয়ার বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না রিয়াল গোলরক্ষক থিবাউ কুর্তোয়ার। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দুটি সহজ সুযোগ নষ্ট করেন এইবারের তাকাশি ইনুই এবং ইয়োশিনোরি মুতো।

খেলার একদম শেষদিকে এইবারের সমতায় ফেরার দারুণ একটি সুযোগ নষ্ট করে দেন রিয়াল ডিফেন্ডার রামোস। এর ঠিক সঙ্গে সঙ্গেই কাউন্টার অ্যাটাকে উঠে আসে রিয়াল এবং বেনজেমারসঙ্গে ওয়ান-টু খেলে এইবার গোলরক্ষক দিমিত্রোভিচকে বোকা বানিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে খেলার ফলাফল নিশ্চিত করে দেন ভাসকেস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com