রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

অবশেষে পরাজয় মেনে নিলেন ট্রাম্প

তরফ নিউজ ডেস্ক : অবশেষে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা’ হস্তান্তরের কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম (সিএনএন)।

সংবাদের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প এক বার্তায় বলেছেন, আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে।

‘আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলার লড়াইয়ের এটি শুরু মাত্র।’

এর আগে বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। এসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়।

এতে মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টিটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com