রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট রোড স্পোটিং একাডেমীর আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে ২০২১ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে স্থানীয় কালীঘাট রোডস্থ মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে কয়েকশত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, সংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, ব্যবসায়ী সমিতির সদস্য শামসুল ইসলাম শামীম, ক্রীড়া ব্যক্তিত্ব মো: আব্দুল বাছিত, ব্ল্যাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি জুয়েল আহমেদ, শিমুল আহমেদ, আব্দুল জব্বার আজাদ প্রমুখ ৷

খেলা পরিচালনা করেন ইসমাইল হোসেন ৷

ফাইনালে অন্তর একাদশ বনাম লিটন একাদশ অংশগ্রহণ করে। এতে তিনটি খেলার মধ্যে পর পর দুটি খেলায় ১৫/৮ ও ১৫/১২ পয়েন্টে লিটন একাদশকে হারিয়ে অন্তর একাদশ দল চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।

পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করে সাজ্জাদ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com