মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে গোল্ডেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ঐতিয্যবাহী ক্রীড়া সংগঠন শ্রীমঙ্গল গোল্ডেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৷

শুক্রবার রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গোল্ডেন ক্লাবের সাবেক সিনিয়র খেলোয়াড় বোরহান উদ্দীনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গোল্ডেন ক্লাবের কার্যকরী পরিষদ বিলুপ্ত করে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এনাম হোসেন চৌ: মামুনকে আহ্বায়ক ও মো: আলতাফ হোসেন মুর্শেদকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন-আহ্বায়ক শাহজাহান উদ্দীন আহমেদ, আহমেদ মিনহাজ সুমন, সাবের আহমেদ খয়ের, সদস্য মো: মোসলেউদ্দীন রমজান, জাহেদুর রহমান জাহেদ, তহিরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেন, এ জেড এম সুজাউদ্দীন হামীম, শফিকুল ইসলাম রুম্মন, গোলাম রহমান মামুন, ফখরুল আলম, মোবারক হোসেন লোপ্পা ৷

আহ্বায়ক এনাম হোসেন চৌ: মামুন বলেন, বর্তমানে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা খেলধুলা ছেড়ে মোবাইল ফোনের দিকে আসক্ত হয়ে গেছে ৷ তাদের নতুন করে খেলাধুলার প্রতি মনোনিবেস করতে হবে ৷ আর করতে হলে প্রয়োজন গনগন টুর্নামেন্ট ৷ যতবেশী টুর্নামেন্ট হবে ততবেশী নতুন নতুন খেলোয়াড় বের হবে তাই সবাইকে এদিকে নজর রাখার আহ্বান জানান ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com