রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

তরফ নিউজ ডেস্ক : লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়। এর পরের ম্যাচে কোপা দেল রে’তে তৃতীয় সারির দল আলকোয়ানোর বিপক্ষে ফের হার, শেষ বত্রিশ থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ।

পরপর দুই ম্যাচে হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে অবশেষে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় আলাভেসকে তাদেরই মাঠে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কেসরা। করোনা পজিটিভ হওয়ায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।

টনি ক্রুসের পাস থেকে ১৫তম মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। ইডেন হ্যাজার্ডের পাস থেকে ৪১তম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন বেনজেমা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা ৩-০ করে নেয় রিয়াল। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফের ক্রুসের পাস থেকে অক্টোবরের পর প্রথমবার জালের দেখা পান হ্যাজার্ড।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৯তম মিনিটে পেরেজের পাস থেকে জোশেলুর পাস থেকে ব্যবধান কমায় আলাভেস। তবে এরপর আবারও ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোসরা। লুকা মদরিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।

এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com