রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

স্পিন ত্রয়ীর নৈপুণ্যে বাংলাদেশের বড় লিড

তরফ নিউজ ডেস্ক : স্পিন চতুষ্টয় নিয়ে শুরু করা ম্যাচের তৃতীয় সকালে বাংলাদেশ হয়ে গেল স্পিন ত্রয়ীর দল। ঊরুর চোটে দর্শক হয়ে রইলেন স্পিনারদের শিরোমণি সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ানদের ভোগালেন বাকি তিন জন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান মিলে দলকে এনে দিলেন বড় লিড।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট ২৫৯ রানে। বাংলাদেশের লিড ১৭১ রানের।

ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতেও বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। তাইজুল ও নাঈমের শিকার দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭৫/২) ৯৬.১ ওভারে ২৫৯ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, জশুয়া ৪২, কর্নওয়াল ২, রোচ ০, ওয়ারিক্যান ৪, গ্যাব্রিয়েল ০*; মুস্তাফিজ ১৫-৪-৪৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ২৬-৯-৫৮-৪, তাইজুল ৩৩.১-১১-৮৪-২, নাঈম ১৬-১-৫৪-২)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com