রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

৩০ ঘণ্টা পর সিলেটের পথে চলল ট্রেন

নিজস্ব প্রতিবেদক: একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে বন্ধ থাকা সারাদেশের ট্রেন যোগাযোগ আবার শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর এই পথে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে রেল যোগাযোগ। শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তখনই জানানো হয়েছিল, এই পথ সচল হতে কমপক্ষে ২৪ ঘণ্টা লাগতে পারে।

এদিকে এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com