রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মদিনায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

তরফ নিউজ ডেস্ক: সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ওই রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশ।

নিহতদের তালিকায় রয়েছেন চট্টগ্রামের দুই ভাই মিজান ও আরাফাত। তারা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।

বাকিরা অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

নিহতদের মরদেহ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com