সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি টিটুর জন্মদিন পালন

প্রেস রিলিজ, ঢাকাঃ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা জজ কোর্ট এলাকায় কেক কাটা সহ দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শরিফ আজাদ আকবর লিমন, উপ-দপ্তর সম্পাদক হাসান ইমাম মাসুম, উপ-গণযোগাযোগ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সম্পাদক ইমন শিকদার, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাজ্জাদ, বায়েজিদ, জাতীয় আইন কলেজের বেলাল, কাইয়ুম মাইকেল, রোকেয়া সুলতানা, রিয়া চৌধুরী।

শেষে সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর বর্ণাঢ্য রাজনীতি সহ তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া শেষে কেক কাটেন নেতৃবৃন্দ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ।

এছাড়াও সংগঠনের সভাপতির জন্মদিন পালন করে ঢাকা মহানগর উত্তর, খুলনা মহানগর, টাংগাইল জেলা, যশোর জেলা, সিরাজগঞ্জ জেলা, কক্সবাজার জেলা, সহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com