মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কলকাতার বিজ্ঞাপনে ‘সুন্দর’ হয়ে এলেন জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশি বংশোদ্ভূত জয়া আহসানকে পাওয়া গেল ভারতীয় গোল্ড ও ডায়মন্ড প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে। সেখানে বিশ্বকবি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’ কবিতার মডেল হিসেবে উপস্থাপন হয়েছেন জয়া।

‘দেখা বুঝি আর হলো না তোমার সাথে/ সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’—সোনালি ও সাদায় ঝিকিমিকি আলোয়- বিজ্ঞাপনচিত্রে ছিলেন তার ‘কণ্ঠ’ ছবির জুটি ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিই মূলত রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’ কবিতা আবৃত্তি করেছেন। আর সেখানে মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে জয়াকে।

এল সেনকো নামের গোল্ড ও ডায়মন্ড প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এটা অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে শিবপ্রসাদ বলেন, ‘‘আমার কাছে অপ্রত্যাশিত ঘটনা এটা। হঠাৎ আমাকে এ কাজটির জন্য ফোন করেছিল শুভঙ্কর সেন। তিনি সংস্থাটির কর্ণধার। আমাদের ‘কণ্ঠ’ ছবির আমেজটা ফিরিয়ে আনার ইচ্ছে ছিল তার। আমি ও জয়া—এই জুটিটা নিয়েই কাজ করতে চেয়েছিল।’’

জানা যায়, লকডাউনের আগে থেকেই এই প্রকল্পের কথা চলছিল। কিন্তু মহামারির কারণে ঢাকায় আটকে যান জয়া। পরে অল্প সময়ে এটির কাজ করা হয়। এদিকে, জয়া কলকাতায় এখন ব্যস্ত আছেন তার বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে। এরমধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের কাহিনি নিয়ে নির্মিত ‘চালচিত্র’। এটি পরিচালনা করছেন চিত্র ভানু বসু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com