রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাবেক বিচারপতি আব্দুল হাই আর নেই

মো. জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ): বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক বিচারপতি বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি গত ২০১৯ সালের ২৫ জুলাই মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারপতি মোঃ আব্দুল হাইকে পুনঃরায় দুই বছর মেয়াদে চুক্তি ভিত্তিক শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্ম গ্রহন করেন। বিচারপতি মোঃ আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত তিন জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com