শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

দেশে করোনায় মৃত্যু হঠাৎ বেড়ে দ্বিগুণ

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৩৭৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ১১৬ জনে। দেশে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) করোনায় মারা যান সাতজন।  এর একদিন আগে রোববারও (২১ ফেব্রুয়ারি) মারা যান সাতজন, এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) মারা যান পাঁচজন।  গত কয়েকদিনের ব্যবধানে করোনায় হঠাৎ মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯২ হাজার ৮৮৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৭টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬৮টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬৯৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ, আটজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুইজন করে চারজন। এছাড়া খুলনা ও রংপুর বিভাগে একজন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন। আর বাড়িতে মারা গেছেন দুইজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ২৬৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯০ হাজার ৩৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৯০৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com