রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন আফ্রিদি

তরফ স্পোর্টস ডেস্ক : শিগগিরই শহীদ আফ্রিদির বড় কন্যা আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। শনিবার (০৬ মার্চ) দুই পরিবারের সম্মতিতে খবরটি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানান, তার ছেলের বিয়ের ব্যাপারে শহীদ আফ্রিদির পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে।

শাহীন আফ্রিদি ও আকসা আফ্রিদিএকই বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াজ আফ্রিদির এই বিবৃতি আসার পর ক্রিকেট ভক্তরা দুই পরিবারকে অভিনন্দনে ভাসান।

নতুন এই সম্পর্কে দুটি সাধারণ বিষয় থাকছে। একটি হলো, শাহীন-আকসা একই গোত্রের। যাদের পদবী ‘আফ্রিদি’।  দ্বিতীয়টি হলো, দুজনের বয়স এখন ২০ বছর।

শাহীন আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে এবং দ্রুত সময়ে দুর্দান্ত বোলিংয়ের জন্য খ্যাতি অর্জন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com