রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ  শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউপি’র বেলতলী চৌমুহনা সংলগ্ন মাঠে তোফাজ্জল হোসেন মানিক ও জুন্নুন মিয়া কর্তৃক এফ.সি.বি. ফুটবল ক্লাবের আয়োজনে গিয়ার সাইকেল এন্ড টিভি কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ইং অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ মার্চ)  উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মরহুম আঞ্জুব আলী স্পোর্টিং ক্লাব (বেলতলী) বনাম শায়েল স্পোর্টিং ক্লাব (ইসলাম পুর)।

খেলায় শায়েল স্পোর্টিং ক্লাব (ইসলাম পুর) ট্রাইবেকারে মরহুম আঞ্জুব আলী স্পোর্টিং ক্লাবকে ২- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি (গিয়ার বাই সাইকেল) অর্জন করেন।
রানার্সআপ ট্রফি (২৪” এল.ই.ডি টেলিভিশন) পার মরহুম আঞ্জুব আলী স্পোর্টিং ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি অর্জন করে শায়েল স্পোর্টিং ক্লাবের করিম।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জি এম মোঃ সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ ইউসুফ ও জাকির হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতলিব, সাকসেস হিউম্যান রাইটস এর প্রধান উপদেষ্টা ও ৪ নং সিন্দুরখান ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন মানিক, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল স্যোসাল অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন খেলা আয়োজক কমিটির সদস্যরা।

খেলাটি পরিচালনা করেন মুহিবুর রহমান হেলাল। তাকে সহযোগিতা করেন আল আমিন ও ইমরান। ধারা ভাষ্যে ছিলেন আব্দুল হান্নান নাহিদ ও জাফর ইকবাল মজনু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com