সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে বিএনপির কাউন্সিল সম্পন্ন, লিয়াকত সভাপতি সিরাজ সম্পাদক

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার দুর্গাপুর গ্রামের লন্ডনী বাড়িতে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এ,জেড,এম জাহিদ।

বিএনপির আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউস, কেন্দ্রীয় নেতা শাম্মি আক্তার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ৪৮৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। নিকটতম এডভোকেট আব্দুল হাই পান ২১৬ ভোট। সহ-সভাপতি পদে এডভোকেট মনিরুল ইসলাম ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে এডভোকেট মীর সিরাজ আলী ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম শামছুল হক তালুকদার পান ২১৫ ভোট।

এছাড়া যুগ্ন সম্পাদক পদে আঃ রহিম শ্যামল ৩৬৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আঃ করিম সরকার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জনের মধ্যে ৬৮৯ জন ভোট প্রদান করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com