রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

তরফ নিউজ ডেস্ক: গাজীপুরের গাছা থানায় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‌্যাব।
এরই মধ্যে আটক মাদানীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে গাছা থানা পুলিশ।

বুধবার সকালে নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব। এরপর তাকে গাজীপুরের গাছা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার, দেশের প্রচলিত আইন ও সংবিধান নিয়ে আপত্তিকর মনগড়া বক্তব্য দিয়ে ওয়াজে নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২৫ মার্চ শাপলা চত্তর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com