রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

মোঃ জামাল হোসেন লিটনঃ করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১১টায় সচিবালয় ক্লিনিকে তিনি টিকা নেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তিনি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

টিকা নেওয়ার পর প্রতিমন্ত্রী দেশের মানুষের জন্য দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিনি সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও এ সংক্রান্ত সরকারের দিকনির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

এক বার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এসব তথ্য জানান।

বৃহস্পতিবার সকালে দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ থেকে দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণকারীদের এই ডোজ দেওয়া হচ্ছে। প্রথমদিনে দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একইসঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলছে।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে এক নার্সকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড টিকা দেওয়ার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ কার্যক্রমের আওতায় একজনকে দুই ডোজ টিকা নিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com