রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাপপ্রবাহ কেটেছে, সব বিভাগে ঝড়ের আভাস

তরফ নিউজ ডেস্ক : প্রায় এক সপ্তাহ পর কাটলো তাপপ্রবাহ। সেইসঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়া অধিদফতর শনিবার (১৭ এপ্রিল) এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী রোববার (১৮ এপ্রিল) সব বিভাগেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আভাস রয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় আগামী রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

আগামী সোমবার (১৯ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হবে।

চলতি মৌসুমে তিন দফায় তাপপ্রবাহ বয়ে গেছে দেশের উপর দিয়ে। এতে সর্বোচ্চ তাপমাত্রা ওঠেছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (১৬ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এদিন রাতে দেশের বিভিন্ন স্থানে আগের তুলনায় বেশ বর্ষণ হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ মিলিমিটার। আর দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com