রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

তরফ নিউজ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।

স্থানীয় সময় (১৯ এপ্রিল) রোববার সকালে দেশটির তামরিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২) এবং বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের সালাউদ্দিন (৪০) ও আবছার (৪৫)।

নিহত তিনজনই মাস্কাট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামে একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন। কোম্পানির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে বর্তমানে সালালাহ একটি হাসপাতালের মর্গে রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com