শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মমতার শপথ- অনুষ্ঠানে গরহাজির দিলীপ ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায়

তরফ নিউজ ডেস্ক : স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে ইতিহাস সৃষ্টি হলো বুধবার।  এদিন রাজভবনের থ্রোন রুমে  মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  হিসেবে শপথ নেয়ার সঙ্গে সঙ্গে  মুখ্যমন্ত্রী হিসেবে পরপর তিনবার অভিষিক্ত হওয়ার রেকর্ড গড়লেন।  তামিলনাড়ুতে জয়ললিতা তিনবার মুখ্যমন্ত্রী হলেও পরপর তিনবারের রেকর্ড তারও নেই।  এদিন রাজভবনের অনুষ্ঠানটির স্থায়িত্বকাল ছিল মাত্র চার মিনিট।   বিশিষ্ট ৫০ জন অতিথির সামনে মমতাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ  ধনখর।  আমন্ত্রিত হয়েও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিলীপ বাবু জানিয়ে দেন, চারদিকে যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন  তখন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তাগিদ অনুভব করেননি।  সৌরভের অনুপস্থিতির কারণ জানা যায়নি।  কোভিডের কারণে শপথ অনুষ্ঠান ছিল একদমই  অনাড়ম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়  ও প্রশান্ত কিশোরকে নিয়ে রাজভবনে পৌঁছান দশটা কুড়ি নাগাদ।

মমতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে সাজানো হয় মিল সাদা বেলুন দিয়ে। ছিল কাটআউট এবং প্ল্যাকার্ড হোর্ডিং।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com