শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পাকিস্তানে ফিলিস্তিনপন্থী মিছিলে শক্তিশালী বোমা হামলা, নিহত ৭

তরফ নিউজ ডেস্ক : পাকিস্তানে ফিলিস্তিনপন্থী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন আরো ১৭। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চামানে শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

বোমা হামলার সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর আয়োজন করেছিল স্থানীয় একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। পুলিশ জানিয়েছে, মিছিলটি একেবারে শেষ পর্যায়ে ছিল। যখন সবাই চলে যাচ্ছিল তার একটু আগেই এই বিস্ফোরণটি হয়।

মিছিলটিকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। একটি মোটরসাইকেলে বোমা রাখা ছিল। দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাকিস্তানের এ অংশে ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো বেশ সক্রিয়। প্রায়ই অস্থিরতা সৃষ্টি করতে সাধারণ মানুষদের টার্গেট করে হামলা চালায় এই সংগঠনগুলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com