রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রিয়ালের কোচের পদ থেকে সরে গেলেন জিদান

তরফ স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান।

সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর পর নিজের ভবিষ্যত শঙ্কায় থাকায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।

এর আগেই অবশ্য গুঞ্জন উঠেছিল লিগ শিরোপা জিতলেও এই মৌসুম শেষে লস ব্লাঙ্কসদের হয়ে আর ডাগ আউটে দাঁড়াবেন না জিদান। যেখানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নিতে হয় রিয়ালের।

স্প্যানিশ প্রকাশনা এএস জানায়, জিদান ইতোমধ্যে ক্লাব ডিরেক্টরস ও তার শিষ্যদের রিয়াল ছাড়ার ব্যাপারটি জানিয়েছেন।

২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুই ধাপে রিয়ালের কোচিং করিয়েছেন জিদান। যার মধ্যে প্রথম ধাপে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। দ্বিতীয়ধাপে একটি লা লিগা ট্রফি নিশ্চিত করেন। তবে এ মৌসুমে কোনো শিরাপাই জিততে পারেনি দলটি।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, জিদান তার পরবর্তী অ্যাসাইন্টমেন্ট হিসেবে জুভেন্টাস অথবা ফ্রান্স জাতীয় দলের কোচ হবে।

এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে মাসিমিলিয়ানো অ্যালিগ্রি, রাউল গঞ্জালেস অথবা অ্যান্তোনিও কোন্তেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com