বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬ পরীক্ষা ১৮১৭৮ শনাক্ত ১৭১০

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এর আগে গতকাল ৩৪ ও গত পরশু ৩৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৫৪০ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৪১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৪০ হাজার ৩৭২৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com