রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র জং।

সংবাদে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়, এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ হয়।

মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপের মধ্যে এখনো ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন বলে খবরে বলা হয়। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

ঘটনার পরপর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com