রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক: সারাদেশে ব্যাটারি ও মোটরচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা এদিন অনুষ্ঠিত হয়।

সভাশেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সারাদেশে রিকশাভ্যানের ভেতরে ব্যাটারিচালিত মোটর লাগিয়ে রাস্তায় চলছে। সামনের চাকায় শুধু ব্রেক। পেছনের চাকায় কোনো ব্রেক নেই কিংবা ব্রেকের ব্যবস্থা থাকলেও অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে প্যাসেঞ্জারসহ গাড়ি উল্টে যায়। এই দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েতেও এই রিকশা চলে এসেছে। সেজন্য আমরা সারাদেশে এই ধরনের ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি হবে।’

টাস্কফোর্সের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের পথে এবং কিছু কিছু সুপারিশ বাস্তবায়িত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাকিগুলো কীভাবে বাস্তবায়ন করব সেজন্য একটা কর্মপন্থা নির্ধারণ করেছি। সেগুলো নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ের দীর্ঘ আলোচনা করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার কিংবা কর্তৃপক্ষ নির্ধারিত টোল বা রাজস্ব নির্ধারিত টার্মিনাল থেকেই আদায় করতে হবে। যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে কোনো চাঁদা আদায় করা যাবে না।

মন্ত্রী বলেন, ‘যারা পরিবহন শ্রমিক আছেন তাদের মালিকপক্ষ থেকে নিয়োগপত্র দিতে হবে। আজকের বৈঠকে তারা উভয়পক্ষই ছিলেন। খুব দ্রুত এই বিষয়টি তারা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা দেখছি মোটরসাইকেলে তিন-চার জন করে উঠছেন। এজন্য প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন বা কারণ হয়ে দাঁড়াচ্ছেন। মোটরসাইকেলে কোনোভাবেই চালকসহ দুইজনের বেশি যেন উঠতে না পারেন সেজন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সারাদেশের দুর্ঘটনাগুলোর কারণগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞরাও ছিলেন। তারা সার্ভে করে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন দেবেন। অনিবন্ধিত যেসব মোটরসাইকেল চলে, সেগুলোকেও নজরদারিতে আনা হবে। নিবন্ধন ছাড়া যাতে কোনও যানবাহন রাস্তায় চলতে না পারে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com