রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮, নিখোঁজ ২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে নেপালে সাত শিশুসহ কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বন্যা এবং ভূমিধসে আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২০ দিনে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বন্যা এবং ভূমিধসে দেশের বিভিন্ন প্রান্তে ৫১ জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন তিন শিশুসহ ২৪ জন। একই সঙ্গে প্রাকৃতিক এই দুর্যোগে দেশের বিভিন্ন এলাকা থেকে এক হাজার ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, দেশটির সিন্ধুপালচক জেলায় পাঁচজন, দোতিতে চারজন, গোর্খা ও রোল্পায় তিনজন, চিটাওয়ান, তানহুন, পাইউথান ও রাউতাহাটে দু’জন, ললিতপুর, খোটাং, সপ্তরী, ক্যাভরে, ধাডিং, সিন্ধুলি, জুমলা, আরঘাছাচি, ডাং, পালপা, কাসকি, কালিকোট, পঞ্চথর, বাজহং ও বাজুর জেলায় একজন করে মারা গেছেন।

বন্যা এবং ভূমিধসে দেশটিতে মোট ৭৯০টি বাড়ি ডুবে গেছে। এর পাশাপাশি ৫১৯টি বাড়ি, ৯০টি গোশালা এবং ১৯টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নেপালের সেনা, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এ বছরের প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৫ হাজার ১০০ জনের বেশি মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com