রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী। এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রেমিক অন্তর চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে।

কলেজ ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও জামালপুর জাহেদা শফি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসমীন আক্তারের (২২) সাথে পাশ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। মাঝে মধ্যে তারা দুজন একান্তভাবেও দেখা করতো।

কলেজ ছাত্রীর পরিবার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলে। পরে কলেজ ছাত্রী ইয়াসমীন প্রেমিক অন্তরের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য অন্তরকে বলেন। কিন্তু অন্তর ও অন্তরের পরিবার বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে সেখানেই অনশন শুরু করেন ওই কলেজ ছাত্রী। বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অনশন শুরু করার পর প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে গেছে।

অনশনকারী কলেজ ছাত্রীর ভাই জানান, আমার বোনকে বাড়ি থেকে বের করে দিতে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি কিছু খেতেও দিচ্ছে না তাকে। এবং তাকে বাড়ি থেকে বের করতে হুমকি দিয়ে যাচ্ছেন।

ওই কলেজ ছাত্রী জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে , আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com